০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মবিরতি থামালেন শিক্ষকরা, ফিরছে বার্ষিক পরীক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্থগিত থাকা শিক্ষকদের কর্মবিরতি আপাতত তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের দিকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় কর্মসূচি সাময়িক স্থগিত রেখে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেই দায়িত্ববোধ থেকেই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের সারা বছরের অগ্রগতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকদের যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেটি বিবেচনায় নিয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং তাদের শিক্ষাজীবনকে স্বাভাবিক রাখতে শিক্ষকরা সর্বোচ্চ সহযোগিতা করবেন। একই সঙ্গে আগামীকাল থেকে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের ন্যায্য দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি যারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দাবি–দাওয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ শিগগিরই আলোচনার মাধ্যমে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ছিলেন। এর ফলে দুই দিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছিল।

শিক্ষক সংগঠনের চার দফা দাবি:

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।

৩. সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।

৪. ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও বেতন–সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কর্মবিরতি থামালেন শিক্ষকরা, ফিরছে বার্ষিক পরীক্ষা

পোষ্টের সময় : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫