১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর আরও একটি স্কুল সরকারি

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরের মধ্যে এটিই ১৪তম স্কুল যেটি সরকারি হলো। ফলে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মোট সংখ্যা দাঁড়ালো ৬৯৪টি।

সোমবার জারি করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বিদ্যালয়টির সরকারি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামো, জমির মালিকানা, শিক্ষার্থী সংখ্যা, ভবনের অবস্থা এবং উপজেলায় সরকারি বিদ্যালয়ের উপস্থিতির মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া শিক্ষক ও কর্মচারীদের বার্ষিক বেতন, বৈশাখী ভাতা ও দুটি উৎসবভাতাসহ সম্ভাব্য আর্থিক চাহিদার হিসাবও জমা দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থাবর ও অস্থাবর সকল সম্পদ সরকারের অনুকূলে হস্তান্তরের জন্য “ডিড অব গিফট” সম্পাদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ঘোষণা কার্যকর হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সব ধরনের নতুন নিয়োগ ও পদোন্নতি স্থগিত থাকবে।

এর আগে ২৭ অক্টোবর যশোরের অভয়নগর উপজেলার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ও একই শর্তে সরকারি ঘোষণা পায়।

এ বছরের জুলাই মাসে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালিশপুরের পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়—যা সরকারের চলমান শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নেয়।

সরকারি স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষাব্যবস্থায় সমতা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতি সরকারের অঙ্গীকার আরও সুসংহত হলো বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চলতি বছর আরও একটি স্কুল সরকারি

পোষ্টের সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫