০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষা কাল, জারি কঠোর নির্দেশনা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩১০ ভিউ :

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা সম্পন্ন হবে। এ বছর পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।

পরীক্ষা ঘিরে স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা কেবলমাত্র একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র কিংবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এছাড়া জানানো হয়েছে, পরীক্ষার দিনের সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে। তাই দেরি না করে নির্ধারিত সময়ের আগে কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী সঙ্গে আনা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসব নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে।

এদিকে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি—এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই, পুরো পরীক্ষাপ্রক্রিয়া স্বচ্ছতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

চলতি বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫১০০, সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫, বেসরকারি মেডিকেলে ৬০০১ এবং বেসরকারি ডেন্টালে ১৪০৫টি আসন রয়েছে।

এবার মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৯,০২৮ জন ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে আবেদন করেছেন, যা প্রতি বছরই বাড়তে থাকা মেডিকেল ভর্তিচাহিদাকে স্পষ্ট করে।

আগামীকালের পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্চমাত্রার প্রস্তুতি ও উত্তেজনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে দেশজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চলছে কঠোর প্রস্তুতি ও বাড়তি সতর্কতা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেডিকেল ভর্তি পরীক্ষা কাল, জারি কঠোর নির্দেশনা

পোষ্টের সময় : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫