০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে বিশ্বকাপজয়ী জার্মান তারকা মেসুত ওজিল

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬১ ভিউ :

জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধি দল কক্সবাজার সফর করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাদের স্বাগত জানান।

১৩ সদস্যের প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেন সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নিতেই তাদের এই সফর। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিলাল এরদোয়ান জানান, বর্তমানে বৈশ্বিক সহায়তার পরিমাণ আগের তুলনায় অনেক কম। তিনি আশা প্রকাশ করেন, মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের উপস্থিতি আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন দেশের দৃষ্টি আবারও এই মানবিক সংকটের দিকে আকর্ষণ করবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা। সমন্বয় সভা শেষে তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।

দিনব্যাপী সফরে প্রতিনিধি দলটি শরণার্থীদের জীবনযাত্রার মান, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। সফরের শেষ পর্যায়ে ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারের মধ্য দিয়ে তাদের সংক্ষিপ্ত কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে বিশ্বকাপজয়ী জার্মান তারকা মেসুত ওজিল

পোষ্টের সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬