০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উর্দু ডাবিংয়ে প্রথমবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘জংলি’

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫০৩ ভিউ :

বাংলাদেশি সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও দেশটির প্রেক্ষাগৃহে একাধিক বাংলা ছবি প্রদর্শিত হয়েছে। সম্প্রতি শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ সেখানে মুক্তি পেয়ে এ ধারায় নতুন গতি এনেছে। তবে এবার ইতিহাস গড়তে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’—এটাই হতে যাচ্ছে প্রথম কোনো বাংলা সিনেমা, যা উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া এম রাহিম পরিচালিত ‘জংলি’ দেশব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। পরবর্তীতে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি হলে প্রদর্শিত হয় এবং সেখানেও দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।

পাকিস্তানে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দিচ্ছে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। এতে প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। শিশুশিল্পী নৈঋতা পাখি, জনপ্রিয় অভিনেত্রী বুবলী এবং এক সময়ের শিশু শিল্পী দিঘীও অভিনয় করেছেন ছবিটিতে। সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উর্দু ডাবিংয়ে প্রথমবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘জংলি’

পোষ্টের সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫