০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো : পিয়া

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১২:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৩৯৯ ভিউ :

জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সাম্প্রতিক সময়ে আইনজীবী হয়েও আলোচনায় আসেন তিনি। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর ‘চোরাবালি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু।

অভিনেত্রীর বাইরেও তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।
বৃহস্পতিবার নারীদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন জান্নাতুল পিয়া। পোস্টে তিনি লিখেছেন, ‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও।

তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থেকো, নিজেকে আরো উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো।’

পোস্টের সঙ্গে নিজের চারটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে কালো পোশাকে ঝলমলে লুকেই দেখা মিলেছে তার।

নারীদের উদ্দেশ্যে দেওয়া পিয়ার সেই বার্তার সঙ্গে একমত হয়েছেন ভক্তরাও। তারাও অভিনেত্রীর প্রশংসায় বিভিন্ন মন্তব্য করেছেন।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি।

পাশাপাশি করেছেন অভিনয়। এ ছাড়া শেষ করেছেন আইনবিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল’, ‘প্রেম কী বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো : পিয়া

পোষ্টের সময় : ১২:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫