০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩৫

  • RA
  • পোষ্টের সময় : ১২:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩৭৭ ভিউ :

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও অন্তত ১১৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে রুশ সেনারা শহরটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছেন বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেদিন সকালে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকের স্থানকে লক্ষ্য করে ‘ইসকান্দার-এম’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তাদের দাবি অনুযায়ী, এতে ৬০ জন প্রাণ হারিয়েছেন।

হামলার পরপরই কিয়েভ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও, পরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সাইবিহা বলেন, এই হামলা রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহকেই প্রমাণ করে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সুমিতে রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিচ্ছিলেন এবং সেখানেই হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাধারণ মানুষের জীবন নিয়ে এমন খেলা বর্বরতার পরিচায়ক। কেবল নৃশংস মানসিকতার মানুষই এমন কাজ করতে পারে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩৫

পোষ্টের সময় : ১২:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫