একের পর এক ভূমিকম্পে কাঁপল তুরস্ক। দেশটিতে ৪০ মিনিটে অন্তত তিনবার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ানক ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
তবে তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


























