০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখায় গুলিবিনিময়: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

  • RA
  • পোষ্টের সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৩৮৪ ভিউ :

ভারত-শাসিত কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি অবস্থানের ফলে সীমান্ত এলাকায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতের দিকে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটির দিকে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, কিছু নির্দিষ্ট এলাকায় ছোট অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া হয় এবং তারা ‘উপযুক্ত জবাব’ দিয়েছেন। সেনা সূত্রের বরাতে আরও জানা যায়, এই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষাপটে সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখায় গুলিবিনিময়: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

পোষ্টের সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫