০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত

কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র)-এর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য প্রকাশ করে।

‘টেলিগ্রাম’-এ ছড়িয়ে পড়া একটি গোপন নথিকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত হয়। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া ওই নথিতে র-এর পরিকল্পনার চাঞ্চল্যকর বিবরণ রয়েছে। যদিও নথির প্রামাণিকতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া নথিতে হামলার ৩৬ ঘণ্টা পর পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত বিবৃতি প্রচারের পরিকল্পনার কথা উল্লেখ ছিল। তবে ভারতীয় গণমাধ্যম তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে প্রচার শুরু করায় পরিকল্পনা বিঘ্নিত হয়। এতে র-এর অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও বিভক্তির ইঙ্গিত মিলেছে।

নথির শিরোনাম ছিল “Psy Ops and Narrative Control”। এতে বলা হয়, হামলাকে রাষ্ট্র ও অমুসলিমদের বিরুদ্ধে পরিচালিত একটি উগ্রবাদী ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের নির্দেশনা ছিল। হামলার আগেই মিডিয়া-সম্পৃক্ত এজেন্টদের মোতায়েন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ, অস্পষ্ট ভিডিওর মাধ্যমে ঘটনার চিত্রায়ন এবং ২০০-রও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানোর পরিকল্পনার কথাও সেখানে রয়েছে।

এছাড়াও নর্দার্ন কমান্ডকে হামলার স্থান থেকে পাওয়া তথাকথিত প্রমাণ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত করার এবং ভুয়া ফরেনসিক নথি তৈরির নির্দেশ দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের সময় এ হামলা ঘটানো হয়, যার মাধ্যমে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা ছিল বলেও ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত

পোষ্টের সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫