০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠনের সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রাশেদ

  • RA
  • পোষ্টের সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৫৪০ ভিউ :

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

যেসব প্রার্থী পরাজিত হয়েছেন, তারা চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এরপর ২২ এপ্রিল চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৯৯ জন। মোট ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। তাকে সহযোগিতা করেছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্য ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠনের সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রাশেদ

পোষ্টের সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫