ভারতের আহমেদাবাদ ও সুরাতে মহিলা ও শিশুসহ ১ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ এবং সুরাটে চিরুনি অভিযানের পরে মহিলা ও শিশু সহ ১০০০ এর বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে আহমেদাবাদে কমপক্ষে ৮৯০ জন ও সুরাতে ১৩৪ জন আটক করা হয়েছে।


























