০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও ফাইনালে উঠেছে স্পেন।

ম্যাচের ২০ মিনিটে লামিনে ইয়ামালের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল গোল করে স্পেনকে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্প্যানিশরা।

বিরতির পর ৫৮ মিনিটে পেদ্রো পোরোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। এরপর কিলিয়ান এমবাপ্পেদের একাধিক আক্রমণ স্পেনের গোলরক্ষক উনাই সিমন ও ডিফেন্ডারদের দৃঢ় রক্ষণে ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলবে স্প্যানিশরা। সে আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবারও দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে এসিড–সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে নতুন উদ্যোগ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

15 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

পোষ্টের সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬