১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মঞ্চে চিলমারীর তরুণ: ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ সাদিফ সাদ

কুড়িগ্রামের ছোট্ট উপজেলা চিলমারী থেকে উঠে আসা তরুণ সাদিফ সাদ দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি সদ্য অর্জন করেছেন ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ করে দিয়েছে। আগামী ১০ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য “মি. ইউনিভার্স” প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের হয়ে অংশ নেবেন।

সাদিফ চিলমারীর এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পিতা এস. এ. মন্ডল সবুজ—প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এবং সারা হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মা মোছাঃ লিপি আক্তার একজন শিক্ষক।

জয়ের অনুভূতি ব্যক্ত করে সাদিফ বলেন, “আমি আজ শুধু একজন ব্যক্তি নই, আমি এখন একটি দেশের প্রতিনিধি। আমার নামের পাশে যখন ‘বাংলাদেশ’ লেখা থাকে, তখন গর্বে বুক ভরে যায়।”

এই পর্যায়ে আসতে যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা উল্লেখ করে তিনি বলেন, “নিয়মিত গ্রুমিং, ফিটনেস অনুশীলন, নির্দিষ্ট ডায়েট অনুসরণ এবং মানসিক প্রস্তুতির প্রতিটি ধাপই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জীবনসংগ্রাম প্রসঙ্গে সাদিফ জানান, “আমি বড় হয়েছি এক সাধারণ পরিবারে। ছোটবেলায় ছিল নিঃসঙ্গতা, বন্ধুও ছিল কম। কিন্তু নিজের মধ্যে সবসময় ছিল একটি আগুন—নিজেকে প্রমাণ করার, নিজের পরিচয় গড়ার আগুন। সেই আগুনই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”

তিনি আরও বলেন, “আমি লড়েছি সেই সমাজের বিরুদ্ধে, যারা মনে করত—একজন ব্যবসায়ী ও শিক্ষকের সন্তান হয়ে মডেল হওয়া মানায় না। আমি প্রমাণ করতে চেয়েছি, একজন সাধারণ ছেলে একদিন অসংখ্য মানুষের অনুপ্রেরণায় পরিণত হতে পারে। আমি শিখেছি—আলো শুধু বাইরেই নয়, নিজের ভেতরেও খুঁজে নিতে হয়। প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি।”

বর্তমানে সাদিফ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) থেকে ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েশন করছেন।

দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, “এই পথচলায় আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আন্তর্জাতিক মঞ্চে চিলমারীর তরুণ: ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ সাদিফ সাদ

পোষ্টের সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫