১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সিয়াম আহমেদের প্রতিক্রিয়া: “এটা স্রেফ প্রহসন”

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪১৭ ভিউ :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় সহকর্মী অভিনেতা সিয়াম আহমেদ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই গ্রেপ্তারকে “স্রেফ প্রহসন” বলে অভিহিত করেছেন এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিয়াম লেখেন, “নুসরাত ফারিয়ার সঙ্গে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন।” তিনি আরও বলেন, “আমরা শিল্পী সমাজ তার পাশে আছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।”

উল্লেখ্য, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সিয়াম আহমেদের প্রতিক্রিয়া: “এটা স্রেফ প্রহসন”

পোষ্টের সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫