০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে যে ছয়টি সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৪০৫ ভিউ :

ঈদ মানেই নতুন সিনেমার উৎসব। অন্যান্য সময়ে সিনেমা মুক্তির গতি শ্লথ থাকলেও ঈদে প্রেক্ষাগৃহগুলো যেন জমজমাট হয়ে ওঠে। এবারের কোরবানির ঈদেও সেই চিত্র। শুরুতে ঈদে ১০টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষমেশ ৬টি ছবি থাকছে চূড়ান্ত তালিকায়। বাকি ৪টি সিনেমা এখনই মুক্তি পাচ্ছে না, কারণ সেগুলোর কাজ এখনো অসম্পূর্ণ। যদিও প্রচারণার দিক থেকে এবারের সিনেমাগুলোর জোরালো উপস্থিতি চোখে পড়ছে না।

চলুন দেখে নেওয়া যাক ঈদে প্রেক্ষাগৃহে আসছে যেসব সিনেমা:

১. তাণ্ডব

শাকিব খান ও রায়হান রাফীর প্রথম জুটি ‘তাণ্ডব’ হতে যাচ্ছে অ্যাকশন ও রহস্যে ভরপুর এক ছবি। এতে কিং খানকে দেখা যাবে নানা রূপে, নানা রহস্যে। শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। সিনেমাটি সব বয়সী দর্শকের জন্য অনুমোদিত এবং এটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট, চরকি ও দীপ্ত।

২. ইনসাফ

শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম অভিনীত ‘ইনসাফ’ ইতোমধ্যে পোস্টার ও ট্রেলারে অনলাইনে আলোড়ন তুলেছে। অ্যাকশনধর্মী এই সিনেমার প্রেমের গানও জনপ্রিয়তা পাচ্ছে। পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র।

৩. নীলচক্র

তরুণদের প্রযুক্তি আসক্তি ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ নিয়ে তৈরি ‘নীলচক্র’ সিনেমা। অভিনয়ে রয়েছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পরিচালনায় মিঠু খান, প্রযোজনা করেছে ফিল্মফিওস প্রোডাকশন।

৪. টগর

বন্দর এলাকার কালোবাজারি ও ক্ষমতার দ্বন্দ্ব ঘিরে গড়ে উঠেছে ‘টগর’-এর গল্প। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও পূজা চেরি। পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক।

৫. এশা মার্ডার

তিনটি রহস্যজনক খুন ও ধর্ষণের ঘটনা তদন্তে এক সাহসী নারী পুলিশের অভিযান নিয়ে নির্মিত ‘এশা মার্ডার’। আজমেরী হক বাঁধন অভিনীত ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। প্রযোজনায় কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

৬. উৎসব

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি পারিবারিক ও হাস্যরসের ছবি ‘উৎসব’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসান, অপি করিম প্রমুখ। পরিচালনা করেছেন তানিম নূর, প্রযোজনায় ডোপ প্রোডাকশনস।

ঈদের এই ছয় সিনেমা নানা ঘরানার গল্প নিয়ে দর্শকদের মাঝে বিনোদনের নতুন উপলক্ষ হয়ে উঠতে চায়। এখন দেখার বিষয়, কোনটি জয় করে নেয় দর্শকের মন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে লাশ দাফন শেষে ফেরার পথে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

ঈশ্বরগঞ্জে স্কুলে স্কুলে ইউএনও'র পরিচ্ছন্নতা অভিযান

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদে মুক্তি পাচ্ছে যে ছয়টি সিনেমা

পোষ্টের সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫