১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণ তদন্ত করবে ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পেনের কাছে পরাজয়ের পর মাঠে ঘটে যাওয়া একাধিক অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে সংঘটিত ঘটনাগুলো নিয়ে রেফারির প্রতিবেদন ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে ফিফা। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে আঘাত করার অভিযোগে লাল কার্ড দেখেন। এছাড়া নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার অভিযোগ উঠেছে।

তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। অভিযোগ রয়েছে, তিনি স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর গলায় আঘাত ও ধাক্কা দেন।

এদিকে স্পেনের বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাও আলোচনায় এসেছে। ফিফা বিষয়টিকে ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী কি না, তাও খতিয়ে দেখবে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা শাস্তির ঘোষণা দিচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তদন্ত শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সূত্র: স্কাই স্পোর্টস

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হায়া

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাঠে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণ তদন্ত করবে ফিফা

পোষ্টের সময় : ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬